আমি উত্তর কলকাতায় মানুষ : সুদীপা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
সুদীপা চট্টোপাধ্যায়
সে অনেক দিনের কথা। তখন ‘রান্নাঘর’ শুরু হয়নি, চাকরি করব ভেবে চলে গিয়েছিলাম দিল্লিতে। প্রথমে গুরুগ্রামে থাকি, সেখানে মন বসল না। থাকতে শুরু করলাম সিআরপার্কে। ভাবলাম, এবার বুঝি একটু মন বসবে। কিন্তু ওহ্ বাবা, দু’সপ্তাহের বেশি সেখানে থাকতে পারলাম কই! এতটাই ভালবাসি আমি কলকাতাকে।
আমার ছোটবেলা কেটেছে বরাহনগরে। গঙ্গার এক্কেবারে ধারে আমাদের পাড়া। হাঁটাপথ...গঙ্গা মানেই উদারতা। ছোটবেলায় কখনও জেটিতে, কখনও ঘাটে বসে ওই নিরন্তর বয়ে যাওয়া গঙ্গার দিকে তাকিয়ে থাকতাম। ছুটির দিন বা গরমের ছুটিতে আমাদের পাসটাইম কাটত গঙ্গায়। জলে দাপাদাপি, ঝাঁপাঝাঁপি, সে এক আলাদা মজার ব্যাপার। বাড়িতে প্রচুর নালিশ আসত। তাতে কী? আমাদের ‘কুছ পরোয়া নেহি’।
আমি বড় হয়েছি একান্নবর্তী পরিবারে। আর উত্তর কলকাতায় পাড়া ফিলিংসটা এখনও অটুট। বরাহনগরের পাড়া, আমার বাড়ি আমায় শিখিয়েছে শেয়ার করতে শেখা। মনে আছে, সে সময় শুধু আমাদের বাড়িতেই টিভি। পাড়ার সবাই আসত খেলা দেখতে। তাদের জন্য খাবারদাবার তৈরি...সে এক আলাদা আনন্দ। আমি এখন মা। কিন্তু এই জেনারেশনকে দেখছি যেটা চাই, সেটাই চাই। এই তো, আদির হাত থেকে রিমোট কেড়ে নিলেও কান্নাকাটি করতে থাকে।
আমি উত্তরে মানুষ। এখন বিয়ের পর আমি দক্ষিণ কলকাতায় থাকি। কিন্তু তাই বলে উত্তর কলকাতাকেই আমি ভালবাসি, দক্ষিণকে বাসি না, এমনটা নয়। আমি উত্তরকে আমার বুকে নিয়ে চলি। সেই নস্টালজিয়া, সেই অলিগলি...কিন্তু আমি এটাও বিশ্বাস করি, উত্তর কলকাতায় সারাজীবন থাকলে আজকে আমি যে পরিচিতি পেয়েছি সেটা কোথাও না কোথাও গিয়ে পেতাম না। পাড়া কালচারের ভাল দিক যেমন রয়েছে, খারাপ দিকও তো রয়েছে। ওরা এগোবার কথা ভাবে না। ওরা ভাবে, এগনো মানে পুরনো সমস্তকিছুকে ভুলে যাওয়া। কিন্তু আদতে তো তা নয়। মিলিয়ে মিশিয়ে এগিয়ে যাওয়াটাই আসল।
কলকাতায় আমার পছন্দের জায়গা আউটরাম ঘাট, বেলুড় মঠ। আমার বাড়িতে সবাই বেলুড় মঠ থেকে দীক্ষা নেওয়া। এ ছাড়াও আর এক পছন্দের জায়গা হল ভিক্টোরিয়া। আরও বিষদে বলতে গেলে ভিক্টোরিয়ার এক্কা গাড়ি। খুব পছন্দের। কলকাতা শহরের ফুসফুসে হাওয়া খেতে খেতে প্রিয়জনের সঙ্গে ঘোরা...এ কি কম কথা!
আমি যে খেতে ভালবাসি সেটা তো সকলেই জানেন। কিন্তু তারই মধ্যে মাটন রোল, ফুচকা আর বিরিয়ানি...ভেবেই খিদে পেয়ে গেল, আমার সবচেয়ে প্রিয়। কলকাতাকে নিয়ে লিখতে গেলে আমার আর শেষ হবে না। এভাবেই বেঁচে থাক আমার কলকাতা। ভালবাসায় থাক। ভালবাসতে শেখাক।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











