আমি পাকিস্তানি ক্রিকেটারদের মা নই: সানিয়া মির্জা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, রোমাঞ্চ আর নাটকীয়তা। তবে এবার পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের সেই উত্তেজনায় ভাটা পড়েছে। কারণ ভারতের কাছে বিরাট ব্যবধানে পরাজয় শিকার করেছে দলটি। পাকিস্তানের এই পরাজয় কোনো ভাবেই মানতে পারছেন না পাক সমর্থকরা। অনেকেরই ধারণা এই পরাজয়ের পেছনে সরাসরি ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার হাত রয়েছে। কারণ ম্যাচের আগের দিন গভীর রাত পর্যন্ত স্বামী শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিমরাদের নিয়ে সানিয়া মির্জা শিশা লাউঞ্জে আড্ডা দিয়েছেন। ইতোমধ্যে সেই আড্ডার কিছু ছবি এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সানিয়া মির্জাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিকও। এক টুইট বার্তায় সানিয়াকে এক হাত নিয়েছেন বীণা। তবে পালটা টুইটে অবশ্য বীণাকে কটাক্ষ করতে ছাড়েননি সানিয়াও। সমালোচনার কড়া জবাব দিতে গিয়ে সানিয়া মির্জা জানিয়েছেন, তিনি পাকিস্তানি ক্রিকেটারদের ডায়েটিশিয়ান বা মা নন। ফলে, শোয়েব মালিক-ওয়াহাব রিয়াজ-ইমাদ ওয়াসিমরা কোথায় যাবে, কী খাবে তা ঠিক করার দায়িত্ব তার নয়।
সানিয়ার কড়া সমালোচনার পাশাপাশি তার ‘মাতৃত্ববোধ’ নিয়েও প্রশ্ন তোলেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। টুইটে তিনি লিখেছেন, ‘আমি খুবই উদ্বিগ্ন তোমার সন্তান নিয়ে। তোমরা তাকে শিশা লাউঞ্জে নিয়ে গিয়েছিলে। জায়গাটা একেবারেই স্বাস্থ্যকর নয়। আমি যতটুকু জানি, জাঙ্ক ফুড খেলোয়াড়দের খাওয়া ঠিক নয়। একজন মা ও অ্যাথলেট হিসেবে তোমার জানা উচিত ছিলো।’
পাল্টা টুইটে সানিয়া লিখেছেন, ‘বীণা, ওই সিসা লাউঞ্জে আমি আমার সন্তানকে নিয়ে যাইনি। এটা নিয়ে তোমার বা অন্য কারোর না ভাবলেও চলবে। আমি মনে করি, তোমাদের অন্য সবার চেয়ে আমি আমার সন্তানের যত্ন ভালোভাবে নিতে পারবো। আর দ্বিতীয়ত আমি পাকিস্তান ক্রিকেট দলের ডায়েটিশিয়ান কিংবা মা নই, এমনকি প্রিন্সিপাল কিংবা শিক্ষিকাও নই।’
দুই তারকার এই যুদ্ধে আগমন ঘটেছে সানিয়া মির্জার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকেরও। এক টুইট বার্তায় শোয়েব মালিক জানান, এমন ঘটনায় পরিবারকে টেনে না আনাটা শ্রেয়!
শোয়েব মালিক বলেন, ‘২০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দেওয়ার পরও আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে হচ্ছে। যা মেনে নিতে পারছি না।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




