ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২:৩০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

আরাকানসাসের এক বাড়ি থেকে দুই নারী-তিন শিশুর মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের মফস্বল এলাকার একটি বাড়ি থেকে দুই নারী ও তিনটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ক্রিসমাস রাতে এসব নারী ও শিশুকে হত্যা করা হয়েছে।

পরিবারের লোকজন এসব নারীর মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় এবং পরে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। আরকানসাসের পোপ কাউন্টি শেরিফের কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে।

শনিবার বিকেলে পোপ কাউন্টির শেরিফ শেন জোন্স বলেন, যদিও সন্দেহভাজন হত্যাকারীদের শনাক্ত করা যায় নি, তবে মনে করা হচ্ছে হত্যাকারী বেঁচে নেই। তার ধারণা নিহতদের মধ্যেই হত্যাকারী রয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একে অপরের ঘনিষ্ঠ এবং সবাই গুলিতে নিহত হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

নিহতদের বয়স আট থেকে ৫০ বছরের মধ্যে। এই হত্যাকাণ্ডের ঘটনাকে শেরিফ জোন্স অস্বাভাবিক বলে মন্তব্য করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তিনি প্রার্থনা করেন।

শরিফের কার্যালয় থেকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি এখনো তদন্ত করা হচ্ছে। আরাকানসাস অঙ্গরাজ্যের পুলিশ এবং সেখানকার ক্রাইম ল্যাব তদন্তের কাজে যুক্ত হয়েছে।

শেরিফ জোন্স বলেন, এখনো পর্যন্ত এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করা হচ্ছে এবং এই ঘটনার জের ধরে স্থানীয় কোন লোক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হয় না।

-জেডসি