ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২১:০৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

আরাফায় বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পবিত্র হজ পালন করতে গিয়ে হালিমা বেগম (৪০) নামে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। তিনি আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন।

মঙ্গলবার সৌদি আরব সময় আসরের নামাজের পর ওই নারীর মৃত্যু হয় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত হালিমা বেগম হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের মধুখানী মহল্লার হাজী আব্দুল হামিদের স্ত্রী। তিনি তার বড় ছেলে মাওলানা আতিকুর রহমান এবং ছেলের স্ত্রীর সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে গত ২৩ জুন সৌদি আরবে গিয়েছিলেন।

হাজী আব্দুল হামিদ জানান, হালিমা বেগম গত ২৪ জুন হোটেলে মাথা ঘুরে পড়ে গেলে স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল (মঙ্গলবার) অ্যাম্বুলেন্সে করে তাকে আরাফার ময়দানে নেওয়া হয়েছিল। আসরের নামাজের পর সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।