ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১৫:০২:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

আরো কয়েকমাস অব্যাহত থাকবে অস্ট্রেলিয়ার দাবানল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ায় দাবানলের ভয়াবহতা আরো কয়েকমাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। পাশাপাশি উদ্ধার কাজের জন্য একটি নতুন সংস্থা তৈরির ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যে রোববার হালকা বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমেছে । তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাজ্যগুলোতে এখনো দাবানলের শঙ্কা কাটেনি। এদিকে উদ্ধার হওয়াদের থেকে জানা গেছে এই দাবানলের ভয়াবহতা। শনিবার রাতে উদ্ধার হওয়া ৭০ বছর বয়সী জন স্টিলে বলেন, ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছিলনা এবং বাতাসে অনেক ছাই ছিলো।

অস্ট্রেলিয়ার এবারের দাবানলের উদ্ধারকাজ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। উদ্ধার কাজে নানা ধরণের অসঙ্গতির কথা তুলে ধরছেন সমালোচকরা।

গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া দাবানলে এই পর্যন্ত ২৪ জন মারা গেছেন। এছাড়াও এই দাবানলে পুড়ে গেছে এক কোটি ত্রিশ লাখ একর জমি।

-জেডসি