আর্মড ফোর্সেস মেডিকেলে ভর্তি শুরু ৩০ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে (এএফএমসি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
রোববার (২১ ডিসেম্বর) কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসুদুল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চূড়ান্ত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রত্যেক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, নাগরিকত্বের সনদপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। এসব কাগজপত্র যাচাই শেষে যোগ্য প্রার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু কাগজপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে সব উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের সংশ্লিষ্ট সার্কেল চিফ ও জেলা প্রশাসক প্রদত্ত চারিত্রিক সনদ এবং প্রমাণক সার্টিফিকেট জমা দিতে হবে।
চাকরিরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সন্তানদের জন্যও অতিরিক্ত সনদপত্রের শর্ত রয়েছে। এক্ষেত্রে ইউনিট অধিনায়ক, কোর বা সংশ্লিষ্ট রেকর্ডস কর্তৃপক্ষ কর্তৃক সিলমোহর ও প্রতিস্বাক্ষর করা সনদপত্র দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো প্রার্থী নির্ধারিত সনদপত্র দাখিলে ব্যর্থ হলে অথবা প্রদত্ত কাগজপত্রের তথ্য ভুল প্রমাণিত হলে তার ভর্তি ও ফলাফল বাতিল বলে গণ্য হবে। ভর্তি সংক্রান্ত সব বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এএফএমসি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রথম দফার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকলে পরবর্তী নির্বাচিত তালিকা কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি ও সংশ্লিষ্ট সব তথ্য আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরও দেখতে পারবেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন








