ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪৪:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

আশুলিয়ায় ভবন ধসে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একতলা একটি ভবন ধসে তাহসিন হাসান নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার কাঠগড়া এলাকায় আকবর হোসেনের মালিকানাধীন ভবনটি ধসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তাহসিন হাসান মাগুরার মোহাম্মদপুরের নাজমুল হাসানের ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ওই বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকত। ভবন ধসের ঘটনায় আহত মৌসুমি (২২), মিম আবুল কালাম ও দিপু নামে চারজনকে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, ‘গ্যাস লাইন থেকে বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘গ্যাস লাইনের চুলার চাবি থেকে বিস্ফোরণের ঘটনায় ভবনটি ধসে পড়ে। এছাড়া এটির অবকাঠামো দুর্বল ছিল। ঘটনা তদন্তে বিশেষজ্ঞ প্রকৌশলী দল আসছে।’

-জেডসি