আসছে মিথিলার নতুন ছবি `ও অভাগী`
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ১১ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ওপার বাংলার জনপ্রিয় পরিচালক অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় আসছে 'অভাগীর স্বর্গ'। এই ছবির নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তবে গল্পের নামেই ছবির নাম রাখা হয়নি। অনির্বাণের ছবির নাম 'ও অভাগী'।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম বিখ্যাত গল্প 'অভাগীর স্বর্গ'।
পরিচালক অনির্বাণ চক্রবর্তী এক সাক্ষাৎকারে ছবির বিষয়ে জানিয়েছেন, 'ও অভাগী' ছবিতে উঠে আসবে ৭০ এর দশকের গ্রাম বাংলার করুণ বাস্তব চিত্র।
পরিচালক আরও জানান, তিনি যথাসম্ভব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল গল্পের যে বিষয়বস্তু সেটাকে ধরে রাখতে চেয়েছেন। আসল গল্পটিকে খুব একটা নড়চড় করেনি।
অভাগীর চরিত্রে মিথিলা কেন? এ নিয়ে অনির্বাণ জানান, অভাগীকে যেভাবে ভেবেছেন তার সঙ্গে মিথিলা দারুণভাবে ফিট করেন। তাই এই চরিত্রের জন্য তিনি তাকেই বেছেছেন।
অনির্বাণের কথায়, 'উনি যখন মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়াল তখন দুর্দান্ত লাগছিল এই চরিত্রের জন্য। তারপর তার সঙ্গে যখন কাজ করলাম তখন বুঝলাম আমি যা চেয়েছিলাম সেটাকে ছাপিয়ে গিয়েছেন তিনি। দারুণ খুশি তার কাজ নিয়ে। '
প্রসঙ্গত, 'ও অভাগী' ছবিতে মিথিলাকে ১৬ বছর এবং ৩০ বছরের এক নারীর চরিত্রে দেখা যাবে। এই দুটো চরিত্রে মিথিলাকে দারুণভাবে মানিয়েছে বলেও জানিয়েছেন পরিচালক।
এই ছবিতে মিথিলা ছাড়াও রয়েছেন সুব্রত দত্ত। তিনি জমিদারের চরিত্রে অভিনয় করবেন। আগামী ২৯ মার্চ মুক্তি পাবে এই ছবিটি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










