আসন বরাদ্দের দাবিতে জাবি ছাত্রীদের ফের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গি মোড় থেকে শতাধিক ছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের (শেখা হাসিনা ও বেগম খালেদা জিয়া) আবাসিক শিক্ষার্থী। তাদের দাবি, অবিলম্বে আবাসিক হলে আসন বরাদ্দ দেয়া হোক।
খবর পেয়ে উপাচার্যের বাসভবনের গেটের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। তারা জানান, ছাত্রীদের নিরাপত্তার জন্য তারা এসেছেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারাও একমত। কিন্তু নতুন হল খুলে দিতে পারছেন না কর্মচারী নিয়োগ নিয়ে ইউজিসির সঙ্গে জটিলতার কারণে।
আন্দোলনরত ছাত্রীরা নানা ধরনের স্লোগান দেন, দাবি মোদের একটাই—অবিলম্বে সিট চাই। থাকব না আর থাকব না, গণরুমে থাকব না। গণরুমের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও।
এ ব্যাপারে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহসিনা রহমান মীম বলেন, গত ২৩ তারিখ যখন আমরা ভিসি স্যারের কাছে এসেছিলাম। তখন তিনি বলেছিলেন চার দিন পর সিদ্ধান্ত জানানো হবে। এক সপ্তাহ পার হলেও প্রশাসন থেকে কিছু জানানো হয়নি। নতুন হলে কবে আসন দেয়া হবে। কখন আমরা গণরুম থেকে মুক্তি পাব তা জানতে এখানে এসেছি।
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া হলে যারা আন্দোলনে ছিলেন তাদের আসন দেয়ার প্রলোভন দেখিয়েছে প্রশাসন। যাতে তারা আর আন্দোলনে না আসে।
তবে এই অভিযোগটি অস্বীকার করেছেন খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শারমিন সুলতানা। তিনি বলেন, আমি ১৫টি আসন ফাঁকা করেছি গণরুমে থাকা শিক্ষার্থীদের জন্য। তবে কে আন্দোলনে যাবে কে আন্দোলনে যাবে না এ রকম কোনো মন্তব্য করিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক বলেন, নতুন আরো দুটি হলের চাবি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু লোকবলের অভাবে হল চালু করতে পারছি না। ইউজিসির সঙ্গে মিটিং হয়েছে। ইউজিসি জানিয়েছে, লোকবল নিয়োগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দ্রুত।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

