ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১০:৩০:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

আড়াই কোটির বেশি শিশু পাচ্ছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশজুড়ে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী আড়াই কোটির বেশি শিশুকে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে
মঙ্গলবার সকাল ৮টা থেকে দেশে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জাতীয় পুষ্টিসেবার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার শিশুকে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি বলেছেন, মঙ্গলবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ হাজার শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

আর ১২ থেকে ৫৯ মাস ২ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫০০ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। তবে এই বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে বুধবার।

সারাদেশের ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবক ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া দুর্গম এলাকায় আগামী চার দিন টানা এই কর্মসূচি চলবে, পাশাপাশি টিকাদান কর্মসূচিও চালু থাকবে।
দেশে বছরে দুইবার শিশুদের ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ১৮ জুন দেশব্যাপী ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল।