আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে টাইগ্রেসরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। প্রথম সেমিফাইনালে আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। এ জয়ে ২০২০ নারী টি-২০ বিশ্বকাপে খেলাও নিশ্চিত করলো বাংলাদেশ।
ডান্ডিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেই বাংলাদেশের নারীদের বোলিং তোপে পড়ে আইরিশরা। দলীয় ৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে সক্ষম হন। অধিনায়ক লরা ডেলানি ও এইমার রিচার্ডসন দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে করেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের কোটা স্পর্শ করে ১০ রান করেন ওরলা প্রেন্ডারগান্ট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করতে সক্ষম হয় দলটি।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৮ রানে তিন উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া জাহানারা, সালমা, নাহিদা ও রিতু মনি শিকার করেন একটি করে উইকেট।
জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য বাংলাদেশ দলেরও খুব বেশি ভাল হয়নি। ওপেনার মুরশিদা ১৩, আরেক ওপেনার আয়শা রহমান ৭ ও তিন নম্বরে নামা নিগার সুলতানা ১ রান করে আউট হলে দলীয় ২৫ রানেই তিন উইকেট হারায় দল। তবে ৩৭ বলে তিন বাউন্ডারিতে সানজিদা ইসলামের অপরাজিত ৩২, রিতু মনির ১৫ এবং শেষ দিকে জাহানারা আলমের অপরাজিত ৬ রানে ৯ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় কাংলাদেশ নারী দলের।
১১ রানে ২ উইকেট নেন আইরিশ কন্যা প্রেন্ডারগান্ট। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সানজিদা।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











