আ. লীগের মনোনয়ন চান নিহত ফারুকের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
টাঙ্গাইল-৫ (সদর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন দুর্বৃত্তের হাতে নিহত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
২০১৩ সালে সন্ত্রাসীদের হাতে খুন হন তার স্বামী আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ।
সংবাদ সম্মেলনে নাহার আহমদ বলেন, ‘২০১৩ সালের ১৮ জানুয়ারি আমার স্বামী মুক্তিযোদ্ধা ফারুক আহমদকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সন্ত্রাসমুক্ত দেশ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, ফারুক আহমদের খুনিচক্র অথবা নতুন কোনো অশুভশক্তি টাঙ্গাইলে যেন হত্যা-সন্ত্রাসের রাজনীতি শুরু করতে না পারে, সে জন্য আমি টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত করার কাজে আরো ভূমিকা রাখতে চাই। আমার বিশ্বাস, দল আমাকে মনোনয়ন দিলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে আমি নিশ্চিত বিজয়ী হব এবং সন্ত্রাসমুক্ত টাঙ্গাইল গঠনে আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির), তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সোলায়মান হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক আব্দুর রব চান মিয়া, মহিলাবিষয়ক সম্পাদক জেবুন্নেসা চায়না, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহসভাপতি ও বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি), জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লবসহ যুবলীগ, ছাত্রলীগের নেতারা।
২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার পর শহরের কলেজপাড়ায় নিজ বাসার সামনে ফেলে রাখে। এ ঘটনায় টাঙ্গাইলের আলোচিত খান পরিবারের চার ভাইসহ ১৪ জনকে আসামি করা হয়। হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা বর্তমানে জেলহাজতে আছেন।
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



