ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

আ. লীগের সংরক্ষিত নারী কাউন্সিলরদের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সংরক্ষিত নারী কাউন্সিলরদের নাম ঘোষণা

ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সংরক্ষিত নারী কাউন্সিলরদের নাম ঘোষণা

ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত ওয়ার্ডে দলীয় মনোনীত নারী কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আজ রোববার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাউন্সিলরদের নামের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ জন এবং ঢাকা দক্ষিণে ১৫জন সংরক্ষিত নারী কাউন্সিলরদের তালিকা ঘোষণা করেন তিনি।

এর আগে দুপুরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। তখন তিনি জানিয়েছিলেন, রাতে সংরক্ষিত নারী কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটিতে সংরক্ষিত ওয়ার্ড ১৮টি আর দক্ষিণে ২৫টি। সর্বমোট ৪৩টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।