ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৮:১৫:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

আ. লীগের সভাপতিমন্ডলীর সদস্য হলেন রিমি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার

শহীদ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি

শহীদ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি

জাতীয় চার নেতার অন্যতম শহীদ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষে সংগঠনটির নব নির্বাচিত নেতাদের নাম ঘোষণাকালে এ কথা জানান।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম ঘোষণা করেন। 
মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তার জায়গায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম অন্তর্ভুক্ত  করা হয়।