ইইউ’র চার দেশ থেকে ৪৩ রুশ কূটনীতিককে বহিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস- ছবি- বিবিসি
জাতীয় নিরাপত্তার স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ একটি সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে সেই দেশগুলোতে অবস্থিত রাশিয়ার ৪৩ জন কূটনীতিককে বহিষ্কার করেছে।
জানা যায়, আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্র মঙ্গলবার বিকেলে গুপ্তচরবৃত্তির সন্দেহে এই ৪৩ জন রাশিয়ান দূতাবাস কর্মীকে বহিষ্কারের আদেশ জারি করে।
এই বিষয়ে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস পার্লামেন্টে এমপিদের বলেছেন যে, এই বহিষ্কার আদেশ আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।
গণমাধ্যম হতে পাওয়া তথ্যে জানা যায়, ব্রাসেলসে রাশিয়ান দূতাবাস এবং এন্টওয়ার্পে কনস্যুলেটের ২১ জন স্টাফকে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। তাদের প্রস্থান করার জন্য দুই সপ্তাহ সময়ও দেওয়া হয়েছে।
বেলজিয়ামের এই পদক্ষেপটি গ্রহণের আগে গত সপ্তাহে অনুরূপ পদক্ষেপ গ্রহণ করেছিলেন পোল্যান্ড সহ ইইউ-এর অন্যান্য সদস্য দেশগুলো।
বেলজিয়াম এই পদক্ষেপটি তাদের প্রতিবেশী নেদারল্যান্ডসের সঙ্গে একযোগে সিন্ধান্ত নিয়ে করেছেন বলেও জানা যায়।
নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, গোয়েন্দা কর্মকর্তা হিসাবে ‘গোপনে সক্রিয়’ কাজে লিপ্ত বলে মনে হওয়ায় রাশিয়ান ১৭ জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
সূত্র: বিবিসি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব