ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৯:৩৫:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ইউএস ওপেনের ফাইনালে সেরেনা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

ইউএস ওপেন টেনিসের নারী এককের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়মাস। শুক্রবার সেমিফাইনালে লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাসতোভাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে, ফ্লাশিং মিডোতে নিজের ৯ম ফাইনাল নিশ্চিত করেন তিনি।


এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন সেরেনা। প্রতি রাউন্ডেই যার ঝলক দেখা গেছে। সেই ধারা অব্যাহত ছিলো সেমিফাইনালেও। লাটভিয়ার সেভাসতোভা পাত্তাই পান নি ৩৬ বছর বয়সী সেরেনার সামনে। প্রথম সেট ৬-৩ ও পরের সেট ৬-০ গেমে জিতে, নিজের ৩১তম গ্র্যান্ডস্ল্যামের ফাইনালের মঞ্চে নাম লিখান সেরেনা। ফাইনালে অনেকগুলো রেকর্ড হাতছানি দিচ্ছে এই মার্কিন তারকাকে। এবার শিরোপা জিতলেই ক্রিস এভার্টকে পেছনে ফেলে, উন্মুক্ত যুগে একক ভাবে ইউএস ওপেনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়বেন তিনি।

 

এদিকে আরেক সেমিতে যুক্তরাষ্ট্রের ম্যাডিসনকে সরাসরি সেটে উড়িয়ে ইতিহাস গড়েছেন ওসাকা। জাপানের প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে নিশ্চিত করেছেন গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল।