ইউক্রেনকে সদস্যপদ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকার শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
এদিকে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউক্রেনকে সদস্যপদ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন ‘ইউরোনিউজ’কে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, “ইউক্রেনের সঙ্গে আমাদের একটি প্রক্রিয়া রয়েছে, যেমন- ইউক্রেনের বাজারকে একক বাজারে একীভূত করা। উদাহরণস্বরূপ, বিদ্যুৎ গ্রিডেও আমাদের খুব ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। এরকম অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে আমরা একসাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি এবং বস্তুত সময়ের সাথে সাথে, তারা আমাদেরই একজন এবং আমরা তাদেরকে এই গোষ্ঠীর (ইইউ) মধ্যে দেখতে চাই।”
এদিকে, রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ইইউ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তার সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ও দেশটির ইইউ সদস্যপদ নিয়ে কথা বলেছেন। সূত্র: সিএনএন, স্কাই নিউজ, রয়টার্স
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ