ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৬:৫১:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

ইউক্রেনে প্রতি মিনিটে শরণার্থী হচ্ছে ৫৫ শিশু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৬ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাশিয়ার হামলায় ইউক্রেন থেকে গত ২০ দিনে ৩০ লক্ষ ইউক্রেনীয় প্রাণ বাঁচাতে দেশে ছেড়েছে। এদের মধ্যে প্রায় অর্ধেকই রয়েছে শিশু।

ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেছেন, ইউক্রেন যুদ্ধে দৈনিক গড়ে ৭০ হাজার শিশু শরণার্থী হয়েছে। যার অর্থ, প্রতি মিনিটে প্রায় ৫৫ জন এবং প্রতি সেকেন্ডে একটি শিশু শরণার্থী হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

ইউনিসেফের এ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুদ্ধ-সংঘাতের কারণে ঘরছাড়া এসব শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, সহিংসতা, যৌন হয়রানি এবং পাচারের বড় ঝুঁকিতে রয়েছে। জরুরি ভিত্তিতে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন।

মঙ্গলবার যুদ্ধের ২০তম দিনে আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’ জানিয়েছে, এখনও পর্যন্ত ৩০ লক্ষ ইউক্রেনীয় নাগরিক রুশ হামলা থেকে প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন। 

এর আগে সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক দফতর (ইউএনএইচসিআর) জানিয়েছিল, তখনও পর্যন্ত ২৭ লক্ষ ইউক্রেনীয় নাগরিক যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ১৭ লক্ষই গিয়েছেন পশ্চিমের প্রতিবেশি দেশ পোল্যান্ডে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইউক্রেনের যুদ্ধ ৭৫ লাখের অধিক শিশুর ওপর ‘বিধ্বংসী প্রভাব’ ফেলেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, ইউক্রেনীয় শরণার্থীদের মধ্যে অন্তত ১৪ লাখই শিশু। এদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার শিশু তৃতীয় দেশের নাগরিক।