ইউক্রেনে ব্রিটিশ সাহায্য ভুলে যাবে না রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
গেল কয়েক দিন ধরেই ইউক্রেনে সংঘাত চলছে। এরই মধ্যে মস্কোর ওপর একেরে পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেনকে সমর্থন জানানোর জন্য যুক্তরাজ্যের প্রতি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে।
রাশিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কিয়েভের সরকার কিংবা ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী শক্তির সঙ্গে ব্রিটিশ সহযোগিতার কথাটি রাশিয়া ভুলে যাবে না।
তিনি বলেন, নিষেধাজ্ঞা নিয়ে যে উন্মাদনা তাতে লন্ডনের সরকার মূল ভূমিকা না হলেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, এর বিরুদ্ধে সমান ও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।
এর ফল হিসেবে রাশিয়ায় ব্রিটিশ স্বার্থ ‘ক্ষুণ্ন হবে’ বলে রুশ মুখপাত্র উল্লেখ করেন।
রাশিয়ার সরকারি ভাষ্য, ইউক্রেনে বেসামরিক মানুষের প্রতি যে হুমকি সেটা রাশিয়ার সৈন্যদের কাছ থেকে নয়, ইউক্রেনিয়ান জাতীয়তাবাদীদের কাছ থেকে। ব্রিটিশ সরকার এই আগ্রাসনের পর ইউক্রেনে অস্ত্র এবং অর্থ সাহায্য পাঠিয়েছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা যুদ্ধ ঘোষণার শামিল।
শনিবার মস্কোর কাছে একটি অ্যারোফ্লট প্রশিক্ষণ কেন্দ্রে একদল মহিলা ফ্লাইট অ্যাটেনডেন্টের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেন, ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন সৃষ্টির যেকোনো প্রচেষ্টাকে সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসাবে দেখা হবে।
অন্যদিকে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক ডাকাতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, রুশ সরকার তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। তবে কী সেই পদক্ষেপ হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে রাশিয়ার স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গেল ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়া সেনাদের প্রতিহত করতে লড়ে যাচ্ছে ইউক্রেন। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই এখনো চলমান।
ইউক্রেনের অভিযোগ, বেসামরিক লোকদের টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া। কৃষ্ণসাগর উপকূলীয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহরগুলোতেও চলছে তীব্র লড়াই। এ ছাড়া দেশটির উত্তর ও পূর্ব দিক থেকেও আক্রমণ চালাচ্ছে রুশ সেনারা।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










