ইউক্রেনে হামলা বন্ধে পুতিনের ৩ শর্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ করার জন্য পশ্চিমা দাবি পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এ দাবি জানান তিনি। ফরাসি প্রেসিডেন্টের অফিস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে জানানো হয়, ম্যাক্রোঁ পুতিনকে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করতে, বেসামরিক অবকাঠামো রক্ষা করতে এবং ইউক্রেনের সড়কপথকে সুরক্ষিত রাখতে আহ্বান জানান। প্রেসিডেন্ট পুতিন এই তিনটি দাবির প্রতি সায় দিয়েছেন।
দুই নেতার মধ্যে ৯০ মিনিটের ফোনকলে ম্যাক্রোঁ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি পুনর্ব্যক্ত করেছেন। অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। কিন্তু রুশ নেতার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
বিবৃতিতে আরও বলা হয়, পুতিনকে আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সম্মান করারও আহ্বান জানান ম্যাক্রোঁ। এ ছাড়া সাহায্যের চালান জনগণের মধ্যে পৌঁছানোর অনুমতি দেওয়ারও আহ্বান জানান তিনি।
ক্রেমলিন জানায়, ফোনালাপে পুতিন ম্যাক্রোঁকে ইউক্রেনে হামলা বন্ধ করার শর্ত হিসেবে বলেছেন, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে এবং ক্রিমিয়ান উপদ্বীপে রাশিয়ার সার্বভৌমত্বের পশ্চিমা স্বীকৃতি দিতে।
ফোনালাপের বিষয়ে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, নিষ্পত্তি সম্ভব যদি রাশিয়ার নিরাপত্তাজনিত স্বার্থ নিঃশর্তভাবে বিবেচনা করা হয়, ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি এবং ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসীবাদের প্রভাব মুক্ত করে দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে।
সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল, এএফপি, বিবিসি
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










