ইউক্রেন বিমান বন্দরে নিহত ক্রুদের প্রতি শ্রদ্ধা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ইউক্রেন বিমান বন্দরে নিহত ক্রুদের প্রতি শ্রদ্ধা
ইউক্রেনের বরিস্পিল বিমান বন্দরে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহত ক্রু-দের স্মরণ করা হয়েছে। বিমানবন্দরের বহির্গমন হলে এয়ারলাইন স্টাফ ক্রুদের প্রতিকৃতির সামনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করে।
ইরান থেকে কিয়েভের উদ্দেশ্যে ছাড়ার পর ইউক্রেন এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান বুধবার বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীর সকলে নিহত হয়। এদের মধ্যে ইউক্রেনের পাঁচজন পুরুষ ও চার নারী ক্রু’ রয়েছে।
নিহত ক্রুদের শ্রদ্ধা জানানোর জন্যে এয়ারলাইনের স্টাফ ছাড়াও যাত্রী ও স্থানীয়সহ বেশ কিছু সংখ্যক বহির্গমন হলে জড়ো হয়।
আরটেম নামে ইউক্রেন আন্তর্জাতিক এয়ার লইন্সের এক পাইলট তার নিহত সহকর্মীদের প্রতিকৃতিতে গোলাপের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বলেন,‘আমি তাদের সবাইকেই চিনতাম।’
তিনি বলেন, তেহরান যাত্রার আগে তাদের সকলের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তারা খুবই উদ্বিগ্ন ছিল এবং খুবই খারাপ বোধ করছিল।’
৪০ বছর বয়সী ভাদিম নামে এক সাধারণ নাগরিক, তিনি নিহতদের কাউকেই চেনেন না। তিনি বলেন,‘এটা অত্যন্ত দুঃখজনক। নিহতদের অনেকেই ছিল কম বয়সী।’
ঝুড়ি ভর্তি ফুল নিয়ে আরো এক যুবককে সেখানে আসতে দেখা যায়, তিনি নিহত এক বিমান পরিচারলকে তার সাবেক ইংরেজি শিক্ষক বলে পরিচয় দেন।
তিনি বলেন,‘আমি প্রথমে তার নাম ও পরে তার ছবি দেখতে পেয়ে এখানে এসেছি। তিনি একজন অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন।’
ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনার আগে তেহরান ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অবশ্য এ দুর্ঘটনার সঙ্গে তা সম্পর্কিত কি না তার কোনো আলামত পাওয়া যায়নি।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











