ইউক্রেন সীমান্তে আটক বেলারুশের বিরোধী নেতা মারিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ইউক্রেন সীমান্তে আটক বেলারুশের বিরোধী নেতা মারিয়া কোলেসনিকোভা। মঙ্গলবার ভোর ৪টার দিকে ইউক্রেনে প্রবেশের সময় তাকে আটক করা হয় বলে সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। মাস্ক পরা মানুষ নিয়ে তিনি রাজপথ দখলে রাখবেন, তার সহযোগীদের এমন ঘোষণার পরদিনই তাকে আটক করা হয়। তিনি গুম হয়েছেন বলেও সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল। -আল জাজিরা, রয়টার্স, ইন্টারফ্যাক্স
তার বিরুদ্ধে দেশ ছেড়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি ইউক্রেনে প্রবেশ করছিলেন- সরকারের এ দাবি সঠিক নয়। গণমাধ্যমের খবরে বলা হয়, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী তাকে আটক করার কথা অস্বীকার করেছে।
বিরোধীরা সোমবার অভিযোগ করেন, সেন্ট্রাল মিনস্ক শহরে কোলেসনিকোভাকে একটি ছোট গাড়িতে তুলে নেয়া হয়েছে। পরে দুইজন কর্মী নিখোঁজ হয়। ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, দুইজন লোক সফলভাবে ইউক্রেনে প্রবেশ করেছে।
বেলারুশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা অ্যানটন বাইচকোভস্কি বলেন, কোলেসনিকোভাকে আটক করা হয়েছে- এটা ঠিক। তবে তিনি কোথায় আছেন, তা তিনি জানেন না।
ইউক্রেনের উপ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানটন গেরাশাচেঙ্কো বলেন, ২৪ ঘণ্টা নিখোঁজ থাকা কোলেসনিকোভার ইউক্রেনে প্রবেশ চেষ্টা ঠেকিয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে কোলেসনিকোভার সহযোগীরা বলছেন, তিনি আগেই পাসপোর্ট ছিঁড়ে ফেলেছেন। তার বিদেশ যাওয়ার চেষ্টার অভিযোগ ঠিক না।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











