ইউপি নির্বাচনে কালীগঞ্জে মায়ের প্রতিদ্বন্দ্বী মেয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
মা-মেয়ের একই বাড়িতে বসবাস, এক পরিবারেই চলে সকল কাজ। কিন্তু ভিন্নতা শুধু ভোটের মাঠে। মা-মেয়ের একই পদের ভোটযুদ্ধে এমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝিনাইদহ কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে।
এখানে মায়ের প্রতিদ্বন্দ্বী হয়েছেন মেয়ে। ওই ইউনিয়নের সংরক্ষিত ৭.৮ ও ৯ নং ওয়ার্ডে এমন প্রতিদ্বন্দ্বিতায় তারা দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী। মা ও মেয়ের বাড়ি ওই ইউনিয়নের চাপরাইল গ্রামে।
তাদের মধ্যে মা হুরজান বেগম বর্তমান ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রয়েছেন। পদটিতে আগামী ২৪ নভেম্বরের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন। আবার মেয়ে আজিজার খাতুনও মায়ের প্রতিপক্ষ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মা- মেয়ে একই পদের প্রার্থী হলেও কেউ কারও ছাড় দিতে নারাজ। ফলে ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যের ভোটযুদ্ধে বাড়তি মাত্রা যোগ হয়েছে।
মেয়ে আজিজার খাতুন জানান, বিগত নির্বাচনে আমি প্রার্থী হতে চেয়েছিলাম। মা আমাকে বলেছিলেন পরবর্তী নির্বাচনে মা আমার জন্য ছাড় দেবেন। কিন্তু দেখলাম তফসিল ঘোষণার পর কথা ঠিক না রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি এ বছর আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা ও গণসংযোগ করছি।
তিনি বলেন, আমার কাছ থেকে মনোনয়নপত্র ছিনতাই করার পায়তারা করলে পরে পুলিশের সহযোগিতায় তা জমা দিয়েছি।
এদিকে মেয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মা হুরজান বেগম জানান, আমি বর্তমানে ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি রাতদিন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি। আমার ওয়ার্ডের ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে তাই ভোটে নেমেছি।
তিনি দুঃখ করে বলেন, আজ থেকে ২৭ বছর আগে আমি স্বামী পরিত্যক্ত হয়েছি। এরপর একটা ছেলে ও মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। কিন্তু আমার বিপক্ষে মেয়ে প্রার্থী হয়েছে। আত্মীয় স্বজনরা বহুবার বুঝিয়েছে। কিন্তু কারও কথা সে শুনছে না। সেও ভোট ভিক্ষায় নেমে গেছে। আমি সাফ জানিয়ে দিয়েছি ভোটের জন্য আমি প্রস্তুত আছি। সে কারণেই আমি ভোটের জন্য গণসংযোগ করে যাচ্ছি।
একই পদে মায়ের প্রতিদ্বন্দ্বী মেয়ে হওয়ার কারণ জিজ্ঞাসা করলে মা হুরজান বেগম জানান, ইউনিয়নের সব মানুষ আমার ভালো চায় না। কিছু মানুষ আমার ভাবমূর্তি নষ্টের জন্য মেয়েকে আমার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। তবে এখনও চেষ্টা করছি তাকে নির্বাচন থেকে বসিয়ে দেয়ার জন্য।
হুরজান বেগমের ছেলে সাজ্জাদুল ইসলাম জানান, একদিকে মা অন্যদিকে বোন একই পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। এটা নিজের কাছেই খারাপ লাগছে। আমরা প্রথম থেকে দুজনকে নিয়ে বসেছি সমাধানের জন্য। কিন্তু কোনো ফল আসেনি। তারা যার যার সিদ্ধান্তে অটল। আমি মনে করি ভোট করার অধিকার সব নাগরিকদের আছে। জোর করে বসিয়ে দেয়ার কোনো সুযোগ নেই। তারপরও তাদের মীমাংসার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



