ইউপি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন মনে করে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’
প্রথম ধাপে উপজেলা নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আজ সোমবার সচিব এসব কথা বলেন।
সচিব বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭৮টি উপজেলার মধ্যে ৫ হাজার ৮৪৭টি কেন্দ্রের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। এগুলোতে পরবর্তীতে ভোটগ্রহণ করা হবে। এছাড়া অন্যান্য কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’
ভোটারদের উপস্থিতির হার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উপস্থিতির হার এখনো জানা যায়নি। ভোট গণনা শুরু হয়েছে। এটা শেষ হলে পরবর্তীতে জানা যাবে কত শতাংশ ভোট পড়েছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে যখন খুববেশি প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণকারী হয় এবং সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, তখন স্বাভাবিকভাবেই ভোটারদের উপস্থিতি বাড়ে।
অনিয়মের কারণে কয়েকজন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ইসি সূত্র জানায়।
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











