ইউরোপের ২৭ দেশে করোনার টিকাদান শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাস রোধে পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আজ রোববার থেকে স্বাস্থ্য কর্মী, বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও রাজনীতিবিদদের মধ্যে টিকাদান শুরু হচ্ছে। জোটের ২৭ দেশ সমন্বিত এবং ন্যায্যভাবে টিকাদানের এ কর্মসূচি নিয়েছে।
টিকাদান শুরু উপলক্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এক ভিডিও প্রকাশ করেছেন। তিনি কর্মসূচি শুরুর সময়টিকে গত এক শ’ বছরের মাঝে দেখা দেয়া সবচেয়ে গুরুতর জনস্বাস্থ্য সংক্রান্ত এ সঙ্কট থেকে ইইউ’র ৪৫ কোটি মানুষকে রক্ষার লড়াইয়ের ‘ঐক্যের মর্মস্পর্শী মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন।
এদিকে, ইইউজুড়ে টিকাদান শুরুর এক দিন আগেই জার্মানি, হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় টিকা দেয়া শুরু হয়ে গেছে। জার্মানির এক বৃদ্ধাশ্রমে শনিবার বেশ কয়েকজন প্রবীণকে টিকা দেয়া হয়। সেখানে কর্মরত একজন বলেন, যেখানে একটি বিষয়ের জন্য প্রতিটি দিনই অপেক্ষায় থাকতে হয়েছে সেখানে একটি দিনই অনেক বড় সময়।
কয়েক সপ্তাহ আগেই ব্রিটেন, কানাডা ও যুক্তরাষ্ট্রে টিকাদান শুরু হয়ে যাওয়ায় এ বিষয়ে ইইউ’র বাসিন্দাদের মাঝে হতাশা বাড়ছিল। এখন তাদের দেশগুলোতেও শেষ পর্যন্ত টিকা এসে যাওয়ায় হতাশা দূর হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ইইউ’র ২৭ দেশে কমপক্ষে এক কোটি ৬০ লাখ মানুষের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন তিন লাখ ৩৬ হাজারের বেশি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে মহামারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আসলে আরো অনেক বেশি।
জার্মানির বায়োএনটেক এবং আমেরিকার ফাইজারের যৌথভাবে তৈরি করা টিকার প্রথম চালান ইইউ’র বেশির ভাগ দেশ পেয়েছে মাত্র ১০ হাজার ডোজ করে। দেশগুলোতে গণহারে টিকাদান জানুয়ারিতে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
প্রথম দিকে টিকা কারা পাবেন তা দেশগুলো নিজেরা ঠিক করে নিচ্ছে। স্পেন, ফ্রান্স ও জার্মানিসহ অন্যান্য দেশ প্রথমে প্রবীণ জনগোষ্ঠী ও বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের টিকা দেয়ার অঙ্গিকার করেছে।
ভাইরাসে ৭১ হাজারের বেশি মৃত্যু নিয়ে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালির রোমে সংক্রামক রোগ সংক্রান্ত প্রধান প্রতিষ্ঠান স্পালানজানি হাসপাতালের একজন নার্স দেশটির প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেবেন। পরে অন্য স্বাস্থ্য কর্মীদের টিকা দেয়া হবে।
পোল্যান্ডও চিকিৎসক, নার্স ও ভাইরাসের বিরুদ্ধে সামনের সারিতে থাকা অন্যদের অগ্রাধিকার দিচ্ছে।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেন, এসে গেছে, বড়দিনে এসেছে সুখবর। এ টিকা হলো মহামারির ইতি টানার চূড়ান্ত সহায়...এটি হলো আমাদের জীবন ফিরে পাওয়ার সহায়।
ইউরোপীয় ওষুধ সংস্থা আগামী ৬ জানুয়ারি করোনাভাইরাসের দ্বিতীয় একটি টিকার অনুমোদন দেয়ার বিষয়টি বিবেচনা করবে। এটি হবে মডার্নার টিকা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে এ টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









