ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:৩৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখের বেশি

ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখের বেশি

ইউরোপে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছে রাশিয়া, ব্রিটেন, স্পেন ও ইতালিতে।

আজ বৃহস্পতিবার এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৭৮৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে কেবলমাত্র ইউরোপে ৩০ লাখ ২ হাজার ৮৬১ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকেও ইউরোপ মহাদেশ অনেক এগিয়ে রয়েছে। বিশ্বব্যাপী করোনায় মোট ৬ লাখ ২৬ হাজার ৯৯৪ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ২ লাখ ৬ হাজার ৬৩৩ জনের মৃত্যু ঘটেছে ইউরোপে। এ মহাদেশে রাশিয়ায় সবচেয়ে বেশি ৭ লাখ ৯৫ হাজার ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় দেশটিতে ১২ হাজার ৮৯২ জনের মৃত্যু হয়েছে। এরপর যথাক্রমে ব্রিটেনে করোনাভাইরাসে ২ লাখ ৯৬ হাজার ৩৭৭ জন আক্রান্ত হয়েছে ও ৪৫ হাজার ৫০১ জন মারা গেছে। স্পেনে ২ লাখ ৬৭ হাজার ৫৫১ জন আক্রান্ত ও ২৮ হাজার ৪২৬ জনের মৃত্যু হয়েছে এবং ইতালিতে ২ লাখ ৪৫ হাজার ৩২ জন আক্রান্ত হয়েছে ও ৩৫ হাজার ৮২ জন মারা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া উপাত্ত ব্যবহার করে এএফপি’র তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।