ইউরোপে ধাক্কা, কমেছে পোশাক রফতানি আয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ এএম, ১৩ মে ২০২৬ বুধবার
ফাইল ছবি।
দেশের তৈরি পোশাক খাত চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে বড় ধাক্কার মুখে পড়েছে। প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং অপ্রচলিত বাজারে রফতানি কমে যাওয়ায় এ সময়ে পোশাক রফতানি আয় কমেছে ২ দশমিক ৮২ শতাংশ।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। এর মধ্যে নিটওয়্যার খাতে আয় কমেছে ৩ দশমিক ৬৮ শতাংশ এবং ওভেন খাতে কমেছে ১ দশমিক ৮৩ শতাংশ।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে দেশের প্রধান রফতানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন থেকে। এই সময়ে ইইউভুক্ত দেশগুলোতে ১৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে, যা মোট রফতানির প্রায় ৪৯ শতাংশ। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এ বাজারে রফতানি কমেছে ৪ দশমিক ৩৮ শতাংশ।
অপ্রচলিত বা নন-ট্র্যাডিশনাল বাজারেও পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। এসব বাজারে ৫ দশমিক ১৬ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে, যা মোট বাজারের ১৬ শতাংশের বেশি। কিন্তু গত বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৫ দশমিক ৮৩ শতাংশ।
খাতসংশ্লিষ্টদের মতে, ইউরোপে অর্থনৈতিক ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি এবং ভোক্তাদের ব্যয় সংকোচনের কারণে পোশাকের চাহিদা কমেছে। ফলে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলো নতুন অর্ডার দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে।
তবে কিছুটা স্বস্তির খবরও আছে। আলোচিত সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি শূন্য দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৬ দশমিক ২৯ বিলিয়ন ডলার, কানাডায় ৩ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং যুক্তরাজ্যে শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজার পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী মাসগুলোতেও দেশের পোশাক খাতের ওপর চাপ অব্যাহত থাকতে পারে। এর সঙ্গে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাজারে মূল্য প্রতিযোগিতা বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







