ইউরোপে বন্ধ হতে পারে ফেসবুক-ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ইউরোপের দেশগুলোতে বন্ধ হতে পারে মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম। ব্যবহারকারীর সংখ্যা অনেক থাকলেও এই কঠিন সিদ্ধান্ত নিতে পারে মেটা। এর কারণ হিসেবে তারা বলছে, যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরে ব্যর্থ হলে ইউরোপে ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধ করে দিতে পারে।
সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ সতর্কবার্তা দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকদের তথ্য স্থানান্তর বন্ধ করতে একটি নতুন আইন প্রনয়নে কাজ চলছে বলে জানিয়েছে মেটা।
ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যদি একটি নতুন ট্রান্সলান্টিক তথ্য স্থানান্তর কাঠামো গৃহীত না হয় এবং আমরা যদি এসসিসির (স্ট্যানডার্ড কনট্রাকচুয়াল ক্লজেস) ওপর নির্ভরশীলতা বজায় রাখতে না পারি অথবা ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরের কোনো বিকল্প উপায় না থাকে তাহলে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সেবাগুলো ইউরোপে বন্ধ করে দিতে বাধ্য হব।’
এ ধরনের আইন বস্তুগতভাবে মেটার ব্যবসা, আর্থিক পরিস্থিতি এবং কার্যক্রমের ফলাফলের ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।
মেটার মুখপাত্র বলেন, ইউরোপ থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছা এবং পরিকল্পনা নেই তাদের। কিন্তু বিষয়টি নিয়ে আগেভাগেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাস্তবতা হলো আন্তর্জাতিক পরিসরে সেবা কার্যক্রম পরিচালনার জন্য মেটা এবং অন্যান্য ব্যবসা, প্রতিষ্ঠান ও সেবাসংস্থাকে ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তথ্য স্থানান্তরের ওপর নির্ভর করতে হয়।
তথ্য স্থানান্তরের আইনগত ভিত্তি হিসেবে এসসিসি ব্যবহার না করা যায় তাহলে ফেসবুককে ইউরোপিয় ব্যবহারকারীদের থেকে সংগ্রহ করা বেশিরভাগ তথ্য ইউরোপকে বন্ধ করে দিতে হবে। আইন মানতে ব্যর্থ হলে ফেসবুককে বার্ষিক আয়ের ৪ শতাংশ অথবা ২ দশমিক ৮ বিলিয়ন ডলার জরিমানা ধার্য্য করতে পারে ডিপিসি।
এদিকে গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতিহাসে প্রথমবারের মতো ফেসবুক দৈনিক ব্যবহারকারীর সংখ্যা হারিয়েছে। এতে মেটার শেয়ার দরে ২৫ শতাংশ ধস নামে। ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১০ লাখ। তারপরও এমন সিদ্ধান্তে যাচ্ছে মেটা।
সূত্র: সিএনবিসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


