ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:০৬:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ইজতেমার সময় বাড়ল একদিন, আখেরি মোনাজাত মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময় একদিন বেড়েছে। আখেরি মোনাজাত সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার সকাল থেকে ইজতেমায় অংশ নিয়েছে মাওলানা সা’দ অনুসারীরা। ১৭-১৮ ফেব্রুয়ারি দুদিন ইজতেমা হওয়ার কথা থাকলেও বৃষ্টিসহ বিভিন্ন কারণে মোনাজাত একদিন পেছানো হয়েছে বলে জানান তাবলিগ সংশ্লিষ্টরা ।

তারা জানান, রবিবার সকালে শিলাবৃষ্টির কারণে ইজতেমা কার্যক্রম শুরু করতে দেরি হয়। বিভিন্ন জেলা থেকে সাথীরা ময়দানে প্রবেশ করেছেন জোহরের পর। তাই মঙ্গলবার সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে দিনভর বৃষ্টির কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের। ভোররাত থেকে কনকনে ঠাণ্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা পড়েন চরম দুর্ভোগে। বিশেষ করে মানুষের চাপাচাপি এবং বৃষ্টি ও বাতাসের কারণে বয়স্ক মুসল্লিদের ভোগান্তি বেশি হয়েছে। এ সময় অনেককে তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় বস্তু পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে।

-জেডসি