ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৪:০৫:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ইডেনের বহিষ্কৃত ৯ নেত্রীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মারামারির ঘটনায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কার হওয়া নয় নেত্রীর ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। তবে জামিনের থাকার এ সময়ের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাদের আইনজীবী নোমান হোসাইন তালুকদার।

জামিন পাওয়া নেতারা হলেন- কলেজ শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সহ সভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার উর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী ও জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

কলেজ ক্যাম্পাসে প্রতিপক্ষের নেতা কর্মীদের মধ্যে ‘রেষারেষির’ জের ধরে গত ২৫ সেপ্টেম্বর দুই পক্ষের মারামারির পর ৩০ সেপ্টেম্বর এদের বিরুদ্ধে মামলা করেছিলেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার।

সোমবার আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ও নোমান হোসাইন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এহসান হাবীব ও শোয়েবুজ্জামান সুপ্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।