ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা, গৃহকর্মী রেশমা ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় গৃহকর্মী রুমা ওরফে রেশমার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইন শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার এ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, এটি একটা চাঞ্চল্যকর হত্যা মামলা। আসামি তার আসল নাম-ঠিকানা গোপন করে মিথ্যা নাম-ঠিকানা দিয়ে ঢাকা শহরের বিভিন্ন বাসায় কাজের বুয়া হিসেবে যোগদান করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতো। গত ১০ ফেব্রুয়ারি এ আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিসহ অপর আসামিরা পরস্পর যোগসাজসে মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তার বাসা থেকে ২০ ভরি স্বর্ণ (মূল্য ১০ লাখ টাকা), একটি মুঠোফোনসহ নগদ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, মূল রহস্য উদঘাটন, আর কোনো আসামি জড়িত আছে কি না তা জানাসহ চোরাইকৃত মালামাল উদ্ধারের লক্ষ্যে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।
শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে রেশমাকে গতকাল বুধবার মিরপুর ১৩ নম্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলাটিতে গত ১৬ ফেব্রুয়ারি গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না এবং গৃহকর্মীদের যোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মায়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২০ ফেব্রুয়ারি স্বপ্না হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর এবং রুনু বেগমকে রিমান্ডের পর কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। ওই ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে মামলা দায়ের করেন। মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







