ইডেনে একসঙ্গে খেলা দেখবেন হাসিনা-মমতা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার
আগামী ২২ নভেম্বর প্রথমবারের মতো ইডেনের মাটিতে ভারতের বিপক্ষে খেলতে নামবে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
ম্যাচটিকে বলা হচ্ছে ঐতিহাসিক। কারণ, ম্যাচটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইডেনে প্রথমবারের মতো গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ দল। ইডেনের মাটিতে ওই দিন উপস্থিত থাকতে পারেন এখন পর্যন্ত ভারতের টেস্ট দলের অধিনায়কেরা।
ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগটি নিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী। শুরু থেকেই নানা আয়োজনে এই ম্যাচকে স্মরণীয় করতে চাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান সৌরভ। ক্রীড়ানুরাগী শেখ হাসিনা ফেলতে পারেননি সৌরভের আমন্ত্রণ। রাজি হয়েছেন তিনি। যে ম্যাচে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত হবেন, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর না থাকাটা বেমানান। সৌরভ আমন্ত্রণ জানান মমতাকেও। তিনিও রাজি হয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২২ তারিখ ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট আছে। সে দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে থাকবেন। সৌরভ আমাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমি ওই দিন ইডেনে যাব।’
দিবা-রাত্রির এই টেস্ট ম্যাচটিকে ঐতিহাসিক করে রাখার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
জানা গেছে, ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করা হবে। এ সময় প্রধামন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন।
আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











