ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন ডিসেম্বরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৬ এএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
আগামী ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত আগস্টে স্থগিত হওয়া সফরটি ডিসেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে আলোচনা হচ্ছে।
এর আগে ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। জর্জিয়া মেলোনি এলে সফরটি বাংলাদেশে ইতালির দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রীর সফর হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বড়দিনের পর জর্জিয়া মেলোনির সফরটি আয়োজন করা যায় কি না, তা নিয়ে প্রাথমিকভাবে দুই পক্ষের মধ্যে কথা হচ্ছে। তবে এখনো সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
গত ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির পূর্বনির্ধারিত সফরটি একেবারে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। মূলত রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে উদ্ভূত জটিল পরিস্থিতিতে তাঁর বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশ সফর স্থগিত হয়ে যায়। ওই সময় বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর।
সব ঠিকঠাক থাকলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে। জর্জিয়া মেলোনির সফরে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি বাণিজ্য ও প্রতিরক্ষার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।
গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতির কথা জানানো হয়েছিল গণমাধ্যমে।
গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির ঢাকা সফরের সময় উভয় পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছিলেন। তখনই জর্জিয়া মেলোনির ঢাকা সফরের বিষয় নিশ্চিত করা হয়েছিল। এ ছাড়া প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি সম্মেলনে সম্প্রতি রোম সফর করেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










