ইতিহাসের সাহসী নারী নীরজা ভানোট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
সারা পৃথিবীতে কোন নারীর সবচেয়ে সাহসী কাজ কোনটি সেটা খুঁজে বের করা কষ্টসাধ্যই। তবে ইতিহাসের অন্যতম ভয়ংকর বিমান অপহরণের ঘটনায় যে সাহসী নারী নিজের জীবন দিয়ে যাত্রীদের রক্ষা করেছিলেন সেই নীরজা ভানোট এর সাহসিকতার গল্প ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে নিশ্চয়ই। একজন সফল মডেল থেকে পরবর্তী জীবনে এয়ার হোস্টেস হয়ে উঠা এই নারী নিজের আত্মদান এর মাধ্যমে হয়ে উঠেছেন অনুপ্রেরণার উৎস।
৫ সেপ্টেম্বর ১৯৮৬, আমেরিকার উদ্দেশ্যে মুম্বাই থেকে ছেড়ে আসা প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজ সংক্ষেপে প্যান আম এর ৭৩ নম্বর ফ্লাইটটি পাকিস্তানের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি নিচ্ছিল। বিরতি শেষে বিমানটি পুনরায় আমেরিকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময়ই সন্ত্রাসীরা বিমানটি আক্রমন করে।
সন্ত্রাসীদের আক্রমনের সাথে সাথে নীরজা ককপিটে সতর্ক বার্তা পাঠান। কিন্তু হাইজ্যাক এর খবর শুনেই পাইলট, কো-পাইলট আর ফ্লাইট ইঞ্জিনিয়ার এর সমন্বয়ে গঠিত ৩ সদস্য বিশিষ্ট ককপিট এর সবাই পালিয়ে যায়। আর এর ফলে পুরো বিমানে নীরজাই হয়ে উঠেন বয়োজ্যেষ্ঠ কেবিন ক্রু।
লিবিয়ার পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠা এই সন্ত্রাসীরা ছিল আবু নিদাল নামে এক সংগঠনের সদস্য। অপহরণকারীরা নীরজাকে সব যাত্রীর পাসপোর্ট সংগ্রহ করে নিয়ে আসার আদেশ দেয় যেন তারা এদের মধ্যে আমেরিকানদের চিহ্নিত করতে পারে। কিন্তু সাহসী নারী নীরজা ৪১ জন আমেরিকান যাত্রীর প্রাণ রক্ষার্থে তাদের অনেকের পাসপোর্ট বিমানের সিটের নিচে লুকিয়ে রাখেন এবং কিছু ময়লার ঝুড়িতে ফেলে দেন।
১৭ ঘন্টার শ্বাসরুদ্ধকর সময় শেষে শেষ পর্যন্ত অপহরণকারীরা বিমানে আগুন ধরিয়ে দেয় এবং বিস্ফোরণ ঘটায়। নীরজা এসময় বুদ্ধিমত্তার সাথে জরুরী নির্গমন এর দরজা খুলে দিয়ে বেশ কিছু সংখ্যক যাত্রীকে পালিয়ে যেতে সহায়তা করেন।
অপহরণ এর শেষ সময়ে এসে যখন অপহরণকারীরা শেষ রক্তপাতে মেতে উঠে নীরজা তখন ৩ জন শিশুকে রক্ষা করতে গিয়ে নিজে গুলিবিদ্ধ হন এবং মাত্র ২২ বছর বয়সে। নিজের ২৩ তম জন্মদিন এর দুইদিন আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মানবতার জন্য তার এই আত্মত্যাগ তাকে পুরো বিশ্বের কাছে এক অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে স্থাপন করে। নিজের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তিনি প্রথম নারী হিসেবে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অশোক চক্রে ভূষিত হন। এছাড়াও পাকিস্তান, যুক্তরাষ্ট্র এর সরকার পক্ষ থেকে এবং ভারতের বেসামরিক বিমান মন্ত্রণালয় এর পক্ষ থেকে তাকে তার সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার দেয়া হয়।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




