ইন্টারনেটের গতি কম থাকবে শনিবার পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে আগামী শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত ইন্টারনেটে কিছুটা ধীরগতি ভর করতে পারে। ভিন দেশের একটি সাবমেরিন ক্যাবল (ট্রান্সমিশন লিংক) মেরামত করায় এই সমস্যা হতে পারে বলে জানিয়েছেন দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক।
সোমবার (২৬ অক্টোবর) তিনি এ তথ্য জানিয়েছেন।
তবে দেশের দুটি সাবমেরিন ক্যাবলের মধ্যে কোনোটিরই সমস্যা হয়নি। অন্য দেশের একটি সাবমেরিন ক্যাবলে সমস্যা হলে তা মেরামতের প্রয়োজন পড়ায় বাংলাদেশে সমস্যা হতে পারে, যেটির লিংক দেশের কয়েকটি আইআইজি প্রতিষ্ঠান ব্যবহার করে বলে জানা গেছে।
দেশের কয়েকটি আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প ট্রান্সমিশন লিংক হিসেবে চেন্নাই টু টুয়াজ (সিঙ্গাপুর) রুট ব্যবহার করে। ওই সাবমেরিন ক্যাবলের মালিক ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেল। এ রুটের লিংকের মেরামত কাজ চলার কথা সোমবার (২৬ অক্টোবর) থেকে আগামী শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত। এই সময়কালে দেশের যেসব আইআইজি ওই রুট ব্যবহার করে তাদের ইন্টারনেটের গতি কিছুটা কমতে পারে। অন্যদের সমস্যা হওয়ার কথা নয়।
আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘সাবমেরিন ক্যাবলের চেন্নাই টু টুয়াজ লিংক মেরামত চলাকালে দেশের ইন্টারনেটের ল্যাটেন্সি (ইন্টারনেটে প্রবেশের গতির অবস্থা) বেড়ে যেতে পারে। স্বাভাবিক কাজকর্মে কোনও সমস্যা না হলেও অনলাইন গেমিং ও রিয়েল টাইমে ইন্টারন্যাশনাল লেনদেন কিছুটা ধীরগতির হতে পারে।’
তিনি জানান, দেশের কয়েকটি আইআইজি চেন্নাই (ভারত) টু টুয়াজ (সিঙ্গাপুর) লিংক ব্যবহার করে কম ল্যাটেন্সির জন্য। ওই রুটে ফাইল যেতে কম সময় লাগে। কারণ, কম ল্যাটেন্সির হওয়ায় দেশের কয়েকটি আইআইজি ওই লিংকে সার্কিট আপ করেছে। ফলে ওই লিংকটার জনপ্রিয়তাও বেশ।
একে
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






