ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৬:২০:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

ইন্টারভিউর জন্য ডেকে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা-পুলিশ। গত রোববার (১৭ অক্টোবর) রাতে কর্ণফুলী থানাধীন বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রাতে  বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।


গ্রেপ্তার দুজন হলেন আনোয়ারার রায়পুর ইউনিয়নের বাসিন্দা মো. এনাম এবং লোহাগড়া উপজেলার পূর্ব হাজারবিঘা গ্রামের শহিদুল ইসলাম।

ওসি দুলাল মাহমুদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার চাকরির ইন্টারভিউর কথা বলে আনোয়ারা থেকে এক নারীকে কর্ণফুলী বন্দরে এনে ধর্ষণ করেন দুজন। ওই নারীর বাবা পরদিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের সহায়তায় কর্ণফুলীর উত্তর বন্দর এলাকা থেকে অভিযুক্ত দুজনকে আটক করেন।

রোববার রাতে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।