ইন্দোনেশিয়ার যে গ্রামে মা ছাড়াই বেড়ে উঠছে শিশুরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের একটি গ্রামের প্রায় সব তরুণ মা দেশের বাইরে কাজ করতে গেছেন। এ কারণে ওই গ্রামটিকে 'মা ছাড়া গ্রাম' বলা হয়। গ্রামটির প্রকৃত নাম ওয়ানাসাবা।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, মায়ের অনুপস্থিতিতে দাদি, চাচি, ফুফু বা খালার কাছেই থাকে এসব শিশু। এমনকি গ্রামের সবাই সব শিশুর দেখাশোনা করে। ছোট থেকেই মায়ের দেখা না পাওয়ায় অনেক শিশু তাদের মাকে চিনেই না।
মা ছাড়া বেড়ে উঠা তেমনই একজন শিশু এলি সুসিয়াওয়াতি। তার বয়স যখন ১১ বছর তখন দাদির হাতে রেখে তার মা চলে যায়। এরপর অনেক কষ্টে মায়ের কথা ভুলে থাকতে হয়েছে তাকে।
তার বাবা-মায়ের মাত্রই বিচ্ছেদ হয়েছে তখন, পরিবারের সবার মুখে খাবার তুলে দেয়ার জন্য গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে চলে যান এলির মা। এলি এখন দ্বাদশ শ্রেণিতে পড়ে।
সে জানিয়েছে, মা চলে যাবার পর সেই সময়টা তার কী কষ্টে কেটেছে। মায়ের সঙ্গে দীর্ঘ সেই বিচ্ছেদের ব্যথা যেন এখনও তার চোখ মুখে। সে জানায়, আমার ক্লাসের বন্ধুদের বাবা-মায়েদের যখন আমি দেখি, মন খুব খারাপ হয়। কত বছর ধরে আমি অপেক্ষা করছি মা আসবে।
এলি বলে, আমি চাই না আমার মা আর বিদেশে কাজ করুক, আমি চাই উনি দেশে ফিরে আসুক। আমাকে আর আমার ভাইবোনকে দেখে-শুনে রাখুক।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











