ইন্দোনেশিয়ায় আগে টিকা পাবে তরুণরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ব্রিটেনে প্রথম টিকা পেয়েছেন ৯০ বছরের বৃদ্ধা। কানাডায় ৮৯ বছরের একজন। জার্মানিতে যিনি প্রথম নেন, তার বয়স শতাধিক। অধিকাংশ দেশ যখন এভাবে টিকাদান কর্মসূচি শুরু করেছে তখন ইন্দোনেশিয়া চলবে ‘উল্টোরথে’।
চিকিৎসাকর্মীদের টিকা দেয়ার পর দেশটি তরুণদের টিকা দেবে। অর্থাৎ সাধারণ মানুষদের মধ্যে প্রথমে টিকা পাবেন ১৮ থেকে ৫৯ বছর বয়সীরা।
বুধবার থেকে ইন্দোনেশিয়ায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. নাদিয়া উইকেকো আলজাজিরাকে বলেন, ‘ইন্দোনেশিয়া তরুণদের আগে টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমরা সিনোভ্যাকের টিকা বয়স্ক মানুষের শরীরে ট্রায়াল দেইনি।’
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই কৌশলের সমালোচনা করলেও অনেক ইন্দোনেশিয়ান সমর্থন জানিয়েছেন।
তারা বলছেন, ‘অধিকাংশ বয়স্ক মানুষ ঘরে থাকেন। বাইরে যান তরুণেরা। তাই তাদের আগে টিকা দেয়া উচিত।’
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে টিকা দেয়ার তোড়জোড়। কিন্তু তার আগেই চলে যাচ্ছে অনেক প্রাণ।
ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে।
এর আগে সর্বাধিক মৃত্যু হয় গত ৩০ ডিসেম্বর। সেদিন ১৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে করোনায় মোট মৃত্যু ১৯ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬ লাখ সাড়ে ৬৩ হাজারের মতো। আগের দিন এ সংখ্যা ছিল প্রায় ৫ লাখ সাড়ে ৮৬ হাজার। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৯ কোটি ২০ লাখ সাড়ে ৯ হাজারের মতো।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










