ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৩:৪৮:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৮ জুন ২০২৬ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একটি উড়ন্ত গ্যাস বেলুন আটকে যাওয়ায় প্রায় ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। জরুরি ভিত্তিতে বেলুনটি অপসারণের পর সকাল ৭টার দিকে পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

আজ রোববার (২৮ জুন) সকাল পৌনে ৭টার দিকে টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে। গ্যাস বেলুনটি মেট্রোরেলের হাই-ভোল্টেজ ওভারহেড ক্যাটেনারি (OHE) লাইনে আটকে পড়লে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এর ফলে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী একটি ট্রেন মাঝপথে থেমে যায় এবং কয়েকটি স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের সাময়িক দুর্ভোগে পড়তে হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর মো. মাসুদ রানা জানান, টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে একটি গ্যাস বেলুন আটকে যায়। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেলুনটি নিরাপদে অপসারণ করেন।

তিনি আরও জানান, সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রোরেলের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয় এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেলের উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের আশপাশে গ্যাস বেলুন, ঘুড়ি বা অন্য কোনো উড়ন্ত বস্তু চলে গেলে তা শুধু ট্রেন চলাচলে বিঘ্নই নয়, নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।