ইন্দোনেশিয়ায় করোনা শনাক্তে সহজ যন্ত্র আবিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পিসিআর, র্যাপিড অ্যান্টিবডি ও অ্যান্টিজেন টেস্টসহ কয়েকটি উপায়ে একজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটা শনাক্ত করা যায়। তবে ইন্দোনেশিয়ার গবেষকরা করোনাভাইরাস শনাক্তের সবচেয়ে সহজ একটি যন্ত্র আবিষ্কার করেছেন। এখানে নাকে-মুখে কোনো কিট প্রবেশের প্রয়োজন নেই। যেকোনো ব্যক্তি উক্ত যন্ত্রে বেলুন ফোলানোর মতো শ্বাস দিলেই শনাক্ত করা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা।
ইন্দোনেশিয়ার গাদজা মাদা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গেল ৯ মাস প্রচেষ্টা চালিয়ে এই যন্ত্র আবিষ্কার করেছেন। গেল ২৪ ডিসেম্বর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এই যন্ত্রের। শিগগিরই এটার বিপুল পরিমাণ উৎপাদন শুরু হবে।
এই যন্ত্রটির নাম দেওয়া হয়েছে জিনোস সি১৯। এই যন্ত্রের সহ-উদ্ভাবক দিয়ান কুসুমাপ্রামাদিয়া নুরপুত্রা জানিয়েছেন এটি তৈরি করার পর তারা ৮টি হাসপাতালের ২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালিয়েছে এবং সফলভাবে করোনা শনাক্ত করতে সক্ষম হয়েছে।
আক্রান্ত রোগী নির্ণয়ে অর্থাৎ করোনা পজিটিভ নির্ণয়য়ে এটা ৯২ শতাংশ কার্যকর। আর করোনা নেগেটিভ নির্ণয়ে ৯৪ শতাংশ। এটার ভেতরে একটি বিশেষ ব্যাগ ব্যবহার করা হয়েছে। আর সেটা দিয়েই মূলত শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে করোনা নির্ণয় করা হয়।
ইন্দোনেশিয়ার গবেষকরা এমন একটি যন্ত্র উদ্ভাবন করায় যারপরনাই খুশি দেশটির গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী বামবাঙ ব্রোডজোনেগ্রোরো। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সর্বসাধারণের ব্যবহারের জন্য শিগগিরই আমরা এটি উন্মুক্ত করবো। এটার বিপুল পরিমাণ উৎপাদন শুরু করবো। যাতে করে দ্রুত ও সঠিকভাবে করোনা আক্রান্ত রোগী ও যারা করোনা আক্রান্ত নন তাদের চিহ্নিত করা যায় এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাঁধাহীনভাবে চালিয়ে নেওয়া যায়।’
তিনি আরো জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি কেবল র্যাপিড টেস্টের উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এতোদিন তারা বিদেশ থেকে আমদানিকৃত কিটের মাধ্যমে করোনা টেস্ট করিয়েছেন। এখন থেকে তাদের আর সেটা করতে হবে না। এতে করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









