ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত বেড়ে ৩৪, আহত ৬৩৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত বেড়ে ৩৪, আহত ৬৩৭
ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। এখন পর্যন্ত ৬৩৭ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। আজ শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।
দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান বলেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।’ গত ২৪ ঘণ্টায় ভূমিকম্পের কারণে অন্তত তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলেও তিনি জানান।
ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থাও প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল। ৭ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে যায়। সুনামি হওয়ার আশঙ্কা নেই, তাই এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি বলেও জানায় সংস্থাটি।
এর আগে গতকাল বৃহস্পতিবার একই স্থানে ৫ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ সময়ও কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
২০১৮ সালে সুলাওয়েশি দ্বীপের পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি হয়। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










