ইন্দোনেশীয় উড়োজাহাজ বিধ্বস্ত, সৈকতে ভাসছে লাশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জাভা সমুদ্র সৈকতে পাওয়া গেছে আরোহীদের লাশের খণ্ডাংশ। শনিবার রাতে উদ্ধার অভিযান স্থগিতের পর রোববার সকালে আবার শুরু হয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, উড়ানে থাকা ৬২ আরোহীর সবার ব্যাপারে এখনো তথ্য পাওয়া যায়নি। তারা মারা গেছেন বলে শঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি-মেইল জানিয়েছে, দ্য শ্রীবিজয় এয়ারের উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে শনিবার আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পন্টিয়ানাকে যাওয়ার কথা ছিল আকাশযানটির।
স্থানীয় গণমাধ্যমের ধারণা, ওড়ার চার মিনিটের মাথায় ১০ হাজার ফুট উপর থেকে ৬০ সেকেন্ডেরও কম সময়ে উড়োজাহাজটি পড়ে গেছে।
ফ্লাইটরাডার তাদের টুইটে বলেছে, ‘আমরা ইন্দোনেশিয়ার নিখোঁজ উড়োজাহাজটির সন্ধান করছি। দ্রুত তথ্য পাওয়ার আশা করছি।’
২০১৯ সালের অক্টোবরে এই ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় লায়ন এয়ারের বিমান। তার মাত্র পাঁচ মাস পরেই ইথিওপিয়ায় আরেকটি বিমানটি বিধ্বস্ত হয়। দুটিই ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমান।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










