ইন্সটাগ্রামে সহজেই ফিরে পাওয়া যাবে ডিলিটেড পোস্ট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ এর সঙ্গে সমান ভাবে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইন্সটাগ্রাম-এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিগত কয়েক বছর ধরেই প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এই সোশ্যাল প্ল্যাটফর্মে একের পর এক নতুন ফিচার যুক্ত হয়েছে। Reel, IGTV-র মতো ফিচারগুলো তরুণ প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় কোম্পানিটি। আরও নতুন ফিচার এনে গ্রাহকদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্সটাগ্রাম।
এবার ইন্সটাগ্রাম থেকে যে কোন স্টোরি ডিলিট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রিকভার করা যাবে। এছাড়াও যে কোন পোস্ট ডিলিট হওয়া অথবা আর্কাইভ করার ৩০ দিনের মধ্যে তা রিকভার করার সুযোগ পাবেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা। সম্প্রতি মেটা-র পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
এই জন্য অ্যাপের মধ্যে "Recently Deleted” বিভাগ নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি। বিগত ৩০ দিনে ডিলিট হওয়া সব পোষ্ট এই ফোল্ডারের ভিতরে পাওয়া যাবে। ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে কোন পোস্ট ডিলিট করার ৩০ দিনের মধ্যে তা রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করা যাবে।
কীভাবে ডিলিট হওয়া কনটেন্ট ফিরে পাবেন? দেখে নিন ধাপগুলো..
> শুরুতেই ইন্সটাগ্রাম ওপেন করে প্রোফাইল ওপেন করুন।
> তারপর স্ক্রিনের ডান দিকে উপরে মেনু অপশন সিলেক্ট করুন।
> এবার সিলেক্ট করুন Settings।
> এর পরে Settings মেনু থেকে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করুন।
> এখানে Recently Deleted অপশন বেছে নিন। এখানে সম্প্রতি ডিলিট হওয়া সব কনটেন্ট দেখতে পাবেন।
> যে পোস্ট রিকভার করতে চান সেটার উপরে ট্যাপ করুন।
> এরপর ডান দিকে উপরে থ্রি-ডট মেনু সিলেক্ট করুন।
> এখানে পোস্ট রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করার অপশন পাবেন।
> ডিলিট হওয়া পোস্ট রিস্টোর করতে OTP-র মাধ্যমে আপনার পরিচয় যাচাই করতে হবে। এই জন্য আপনার মোবাইল নম্বর ও ইমেলে OTP পাঠাবে ইন্সটাগ্রাম।
> OTP দিয়ে সেই পোস্ট রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করে দিন।
সূত্র: এই সময়
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







