ইভিএমে চলছে পটুয়াখালীর সদর উপজেলার ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরিশাল বিভাগের মধ্যে প্রথমবারের মতো পটুয়াখালীর সদর উপজেলার সকল ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে বাকি ছয় উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম, সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়বে।
সাত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এরমধ্যে অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলায় ১ জন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সাত উপজেলায় ৪৫৩ ভোটকেন্দ্রে ১১ লাখ ১৫ হাজার ১৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শনিবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য জেলার প্রতিটি কেন্দ্রে পুলিশের ৩ জন, আনসার বাহিনীর ১০ জন সদস্য দায়িত্ব পালন করবে। প্রতি তিন ইউনিয়নে ১ জন ও পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতি উপজেলায় পুলিশের ১০ থেকে ১২টি ভ্রাম্যমাণ দল, ৪-৬ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন র্যাব সদস্য নিয়মিত টহলে থাকবে। এছাড়া ইভিএম ভোটকেন্দ্রগুলোতে ২ জন সেনা সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
-জেডসি
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশজুড়ে ভোটগ্রহণ শুরু
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ










