ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২:৪৮:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

ইভ্যালির চেয়ারম্যান শামীমা ও সিইও রাসেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রফতার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুপুর থেকে রাসেলের মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান শুরু হয়। গুলশান থানায় গ্রাহকের করা এক মামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

এর আগে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়েছে। তবে র‌্যাব আনুষ্ঠানিভাবে গণমাধ্যমকে এ ব্যাপারে এখনও কিছু জানায়নি।