ইমরানের ভারতে চলে যাওয়া উচিত: নওয়াজকন্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবারও ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন। প্রশংসা করে তিনি বলেছেন, ভারত এমন একটি দেশ, যাদের মহান শ্রদ্ধাবোধ রয়েছে। ইমরান খানের এই বক্তব্যর পর তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ। শনিবার তিনি বলেছেন, যদি তিনি এত বেশিই ভালোবাসেন, তাহলে তার ভারতে চলে যাওয়া উচিত।
শুক্রবার (৮ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
টেলিভিশনে প্রচারিত ভাষণে ইমরান খান বলেন, আমি ভারতকে অন্যদের চেয়ে বেশি চিনি। সেখানে আমার বন্ধু রয়েছে এবং আমি খুবই দুঃখিত যে, আরএসএসের কারণে এবং কাশ্মীরে তারা যা করে সে জন্য তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। ভারতীয়রা খুবই আত্মমর্যাদাবোধ সম্পন্ন। কেউ তাদের নির্দেশ দিতে পারে না।
এর আগে, সম্প্রতি খাইবার পাখতুনখাওয়ার এক উন্মুক্ত জনসমাবেশে ভারত ও ভারতীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গে একঝাঁক ইতিবাচক কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এদিকে, সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া ইমরান খানের ক্ষমতা থেকে বিদায় এখন সময়ের অপেক্ষা মাত্র। শনিবার রাত ৮টার পর দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে পারে। সংসদের অধিবেশন সকালের দিকে মুলতবি হয়ে যাওয়ার পর আড়াইটার দিকে পুনরায় শুরু হয়েছে। তার আগে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেছিলেন, তিনি ভারতের বিরুদ্ধে নন এবং ভারতে তার অনেক অনুসারি আছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করা ছিল‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জাতীয় পরিষদ পুনর্গঠন এবং স্পিকারকে অধিবেশন ডাকার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া রিভিউ পিটিশন খারিজ করে শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে বলে রায় দেন আদালত।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে দেশটির প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় ঘোষণা করেন।
সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার।
সূত্র: জিও টিভি
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










