ইমরান খানের বিরুদ্ধে যৌন অভিযোগ সাবেক স্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৬ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার
ইমরান খান ও তার সাবেক স্ত্রী রেহাম খান
সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিত্ব ইমরান খানের বিরুদ্ধে যৌনতার অভিযোগ আনলেন তার সাবেক স্ত্রী রেহাম খান।
বিবিসির সাবেক সাংবাদিক রেহাম খান। সম্প্রতি নিজের আত্বজীবনীতে রেহাম লিখেছেন, দলের (পিটিআই) নারীদের উঁচু পদ দেবার বদলে ইমরান তাদের থেকে যৌন সুবিধা আদায় করেন। রেহাম খানের আত্মজীবনি এখনও মুক্তি পায়নি৷ কিন্তু অনলাইনে ম্যানুস্ক্রিপ্ট বেরিয়ে যাওয়ার পরই চাঞ্চল্য গোটা দেশে ৷ বইয়ের নাম ‘রেহাম খান’ ৷
এছাড়াও এক সাক্ষাৎকারে রেহাম অভিযোগ করেছেন, ইমরান প্রতিষ্ঠিত পিটিআই দলে নারীরা তখনই উঁচু পদ পান, যখন তারা দলের প্রধানের সঙ্গে বিছানায় যেতে রাজি থাকেন। কেউ বড় পদ চাইলে ইমরান নাকি সরাসরি তাকে জানিয়ে দেন, তাহলে তার সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে। রেহামের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, নিজের আগামী বইতে এ বিষয়ে নাকি বিস্তারিত লিখেছেন।
কয়েকজন অবশ্য প্রকাশের আগেই বইটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। রেহামকে এ বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, এজাজ রহমান, ব্রিটিশ ব্যবসায়ী সৈয়দ জুলফিকার বুখারি ও তেহরিক ই ইনসাফ দলের মিডিয়া কো অর্ডিনেটর অনিলা খাজা।
বিভিন্ন বিস্ফোরক তথ্য নিজের বইয়ে লিখছেন রেহাম ৷ বাদ যাননি ওয়াসিম আক্রমও ৷ রেহাম খান জানিয়েছেন নিজের প্রয়াত স্ত্রী হুমা মুফতি, যিনি একজন সাইকোলজিস্ট ছিলেন৷ ক্যান্সারে মৃত্যু হয় তার ৷ আক্রম ও হুমার বন্ধন স্পেশাল ছিল এমনটাই জানা ছিল৷
কিন্তু এই সম্পর্ক নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন রেহাম ৷ রেহামের দাবি নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত করতে দেখে যৌনসুখ চরিতার্থ করতেন ওয়াসিম আক্রম ৷ এই প্রসঙ্গে তিনি এক কৃষ্ণাঙ্গ যুবকের সঙ্গে আক্রমের স্ত্রী-র শয্যাসঙ্গিনী হওয়ার ঘটনার উদাহরণ দিয়েছেন৷ ৪০২, ও ৫৭২ পৃষ্ঠায় এই ঘটনাগুলির বিবরণ দেওয়া হয়েছে ৷
এরপরেই চটেছেন সুইং সুলতান ওয়াসিম আক্রম ৷ ইতিমধ্যেই রেহামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি৷
এদিকে শুধু এই ঘটনাই নয় রেহাম নিজের প্রাক্তন স্বামী ইমরান খান তেহরিক ই ইনসাফের দলে কিভাবে যৌনতার বিনিময়ে উন্নতির সিঁড়ি বেয়ে ওঠা যায় তা নিয়েও ব্যাখ্যা করেছেন ৷
এর সঙ্গে ইমরান খানকে ‘মিস্টার ইউ টার্ন ’ বলে বর্ণনা করেছেন তিনি ৷ জানিয়েছেন ইমরান কীভাবে নিজের স্বার্থের কারণে রাজনীতিকে ব্যবহার করেছেন ৷
রেহাম খানের বই প্রকাশের আগে কাদা ছোঁড়াছুড়ি থামছেই না৷ প্রাথমিকভাবে এই বই নিয়ে নানা মহল থেকে নানা মত আসছে৷
আগেই এই বই প্রকাশের জন্য ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খানকে নোটিশ পাঠিয়েছেন ওয়াসিম আক্রম৷ আক্রমের প্রয়াত স্ত্রী-র সঙ্গে তার যৌনজীবনের কথাও বইতে লিখেছেন রেহাম৷ রেহাম লিখেছেন কিভাবে যৌন ফ্যান্টাসির জন্য ব্যবহার করতেন আক্রম ৷ এতেই বেজায় চটেছেন ওয়াসিম আক্রম৷
এই তালিকায় যুক্ত হতে চলেছেন ইমরান খানের প্রথম পত্নী জেমাইমা গোল্ডস্মিথ৷ ইতিমধ্যেই তিনি রেহামকে হুমকি দিয়েছেন তিনি জানিয়েছেন ব্রিটেনে এই বই প্রকাশিত হলে তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি৷
জুলাইতে পাকিস্তানে সাধারণ নির্বাচন তার আগে এই বই প্রকাশ চাঞ্চল্য সৃষ্টি করেছে ৷ পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে বিশাল প্রভাব ফেলতে চলেছে এই বই৷ পাকিস্তানের তেহরিক–ই–হিন্দের প্রতিষ্ঠাতা ইমরান খান এই মুহূর্তে ধর্মীয় গুরু বুশরা মানেকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ৷
এর আগে ২০১৫ সালে ১০ মাসের একটা ছোট স্পেলে নিজের দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সঙ্গে ইনিংস খেলেছিলেন ইমরান খান ৷ সেই টিভি সঞ্চালিকার আত্মজীবনিই এখন পাকিস্তান কাঁপিয়ে দিচ্ছে ৷
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


