ইমিউনিটির অভাবে আবার ব্যাপক সংক্রমণের ঝুঁকিতে চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২০ মে ২০২০ বুধবার
আবার ব্যাপক সংক্রমণের ঝুঁকিতে চীন
ইমিউনিটির অভাবে চীনে দ্বিতীয় দফায় ব্যাপক আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। দ্বিতীয় ধাপে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে চীন।
চীন সরকারের মেডিকেল উপদেষ্টা ডা. ঝং ন্যানশান এমনটা জানিয়েছেন বলে আজ বুধবার খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।
পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও দ্বিতীয় সংক্রমণের ব্যাপারে সতর্ক করে ডা. ঝং ন্যানশান বলেন, ‘প্রাথমিকভাবে সংক্রমণ কমে এসেছে বলে এখনই চীনা কর্তৃপক্ষের আত্মতুষ্টিতে ভোগা উচিত হবে না।’
তিনি বলেন, ‘চীনে নতুন করোনা রোগীদের মধ্যে অধিকাংশই ইমিউনিটির অভাবে আক্রান্ত হয়েছেন। আমরা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য দেশে যা চলছে, চীনের পরিস্থিতি তার চেয়ে কম ভয়াবহ না।’
ভাইরাসের উৎপত্তি স্থান উহানে সংক্রমণের হার কমে আসলে ৭৬ দিন পর লকডাউন তুলে নেওয়া হয়। সেখানকার জনগণ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। সম্প্রতি কয়েকটি স্কুল ও কারখানাও খুলে দেওয়া হয়েছে। এতেই দ্বিতীয় ধাপে সংক্রমণ মাথা চাড়া দিয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরে চীনে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে উহান, উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশ এবং জিলিনে নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে।
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







