ইরাকি আদালতে মামলায় ট্রাম্পকে গ্রেপ্তারের আদেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার
ইরাকি আদালতে মামলায় ট্রাম্পকে গ্রেপ্তারের আদেশ
এবার ইরাকের একটি আদালত যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে। ড্রোন হামলায় নিহত ইরাকি কমান্ড্যান্ট আবু মেহদি আল মুহানদিসকে হত্যার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাকের এই আদালত।
মুহানদিসকে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার বিচারচলাকালীন নির্দেশটি দেওয়া হয়। বৃহস্পতিবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংবাদ প্রতাশিত হয়।
এবিসি নিউজ ও দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, ইরাকের দণ্ডবিধির ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পূর্ব বাগদাদের একটি আদালত এ আদেশ জারি করেন।
ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, ইরাকের ওই আদালত জানিয়েছেন- ধারা অনুযায়ী পূর্ব পরিকল্পিত খুনের অভিযোগ প্রমাণিত হলে মার্কিন প্রেসিডেন্টের সাজা মৃত্যুদণ্ড হতে পারে। হত্যাকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত শেষ হয়েছে।
খবরে আরও বলা হয়, কমান্ড্যান্ট আবু মেহদি আল মুহানদিসকে হত্যায় অপরাধীদের মুখোশ খুলে দিতে তদন্ত চলছে। এ হত্যাকাণ্ডে জড়িতরা ইরাকি বা বিদেশি নাগরিক হন না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে গত বছর জুনে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরান। ট্রাম্পসহ বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যায় পরিচালিত ড্রোন হামলায় জড়িত উল্লেখ করে আরও কয়েকজনকে গ্রেপ্তারের জন্য তেহরানের পক্ষ ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। ট্রাম্পকে গ্রেপ্তারে বিশ্বের অন্য পুলিশবাহিনীকে সতর্ক করার জন্য লাল নোটিশ জারি করতেও অনুরোধ জানায় দেশটি। তবে, তাদের অনুরোধের বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইন্টারপোল।
গত বছর ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি যে হামলায় নিহত হয়েছিলেন সেই হামলার জন্য ট্রাম্প ও অপর ৩০ জনকে দায়ী মনে করে ইরান। দেশটির শীর্ষ নেতারা বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাবেন তারা।
এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। পুলিশ ৫২ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে অবৈধ অস্ত্র ও দুটি বোমা। এ ঘটনায় বিশ্বনেতারা নিন্দা জানিয়েছেন। প্রথম দিকে হার মেনে না নিলেও এখন তিনি সেটি স্বীকার করে জো বাইডেনের হাতে ক্ষমতা তুলে দিতে রাজি হয়েছেন।
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










