ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:০৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ইরাক থেকে ফিরল শ্রাবনের মরদেহ, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার

ইরাক থেকে ফিরল শ্রাবনের মরদেহ, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরাক থেকে ফিরল শ্রাবনের মরদেহ, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ শুক্রবার ভোরে দেশে পৌঁছেছে। তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোর ৫টা ১৫ মিনিটে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে সরকারের পক্ষে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ। এসময় তিনি নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। দাফন-কাফনের প্রাথমিক খরচের জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।

নিহত শ্রাবনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামে। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় প্রায় দশ বছর আগে তিনি ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমান। সেখানে কর্মরত অবস্থায় সাম্প্রতিক সংঘাতের মধ্যে মিসাইল হামলায় প্রাণ হারান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাগদাদে বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার কার্যক্রম সম্পন্ন করার পর গত ২৭ মে মরদেহটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

শ্রাবনের মৃত্যুতে তার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। স্থানীয়দের দাবি, নিহতের পরিবারকে দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হোক।